Posted on

অসীম হতে হলে

মোস্তফা জামাল গুমুজি

আহত পাখিকে মূক্ত আকাশে
উড়তে দিতে চাইলে,
তোমাকে আকাশের মতই
অসীম হতে হবে।

নিঃশ্বাসেরভাবে ছটফট করা
মাছটিকে আবাসস্থল দিতে হলে,
তোমাকে সাগরের মত
গভীর হতে হবে।

আগুনে জ্বলা চারাকে
গাছে রূপান্তরিত করতে চাইলে,
তোমাকে বিশাল
মাঠ হতে হবে।

হ্যাঁ, কারো ভরসা হতে চাইলে
আগে নিজেকে তৈরি করতে হবে।
কথা দেয়া সুন্দর,
কিন্তু কথা রাখা—
অসংখ‍্যগুণ সুন্দর।

📅 ০৩ এপ্রিল ২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *