Posted on

উড়ো চিঠি

লিখাঃ মোছাঃ রহিমা খাতুন

শূন্য মনে রিক্ত প্রানে

তোমার পানে চাই

কোন সে দূরে লুকিয়েছো?

কোন দূর অজানায়।

উড়ো চিঠি পাঠায় কত

পাও না কি তার খোজ?

ইচ্ছে করে বৃথা আমি

তোমায় খুজি রোজরোজ।

গহীন বনে বিশাল আসমানে

কিংবা সাত সাগরের পাড়ে

ঠিকানা বিহীন হয়েও

বাস করো মোর হৃদয় মাঝারে।

-------বন্ধুকে জানিয়ে দাও