সংসার: পথচলার গল্প
মোস্তফা জামাল গুমুজি
সংসার মানে দুটি প্রাণ,
ভালোবাসার বাঁধনে গাঁথা,
স্বপ্নগুলো হাতে রেখে,
পথচলার নিত্য কথা।
সম্মান, ভরসা, সহযোগিতা,
দুই হৃদয়ের মেলবন্ধন,
গৃহকোণকে রাঙিয়ে তোলে
নিরব ভালোবাসার স্পন্দন।
মনোমালিন্য হলে কখনো,
নম্রতায় বলো কথা,
বুঝে নাও একে অপরকে,
সেতু বাঁধো বিশ্বাস-সাথা।
অভিমান হোক নদীর স্রোত,
মিশে যাক ভালোবাসায়,
অহংকারের দেয়াল ভেঙে
নতুন আলোয় পথ দেখায়।
কখনো তুলনা করো না,
পাশে থেকো চুপটি করে,
একটি হাসি, একটি ছোঁয়ায়
প্রেম ভরে ওঠে গভীরে।
পরিশ্রমের ক্লান্তি শেষে
এক কাপ চা, নীরবতা,
একটি কথা, “ভালোবাসি,”
বয়ে আনে প্রশান্ততা।
হাত ধরো, পথ চলি দু’জনে,
কাঁধে কাঁধ রেখে পথচলা,
সংসার মানে শুধুই প্রেম,
ভালোবাসার রঙে গড়া।
শনিবার, ২২ মার্চ ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
