সময়ের রঙ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
সময় খারাপ হলে,
সাদা কাপড়েও উঠে বিষাদের রঙ।
যাকে আপন ভেবেছিলে প্রাণের সমান,
সে বদলে ফেলে মুখের ছায়া।
আপন মানুষ, পরের মুখোশ পরে,
ভালোবাসার ছলে কাটে হৃদয়ের সব রেখা।
সময়ের দাহে পোড়ে সম্পর্কের শেকড়,
ভেঙে যায় আস্থার ঘর-বসত।
আজ যারা ছিল পাশে হাত ধরে,
কাল তারাই করে দূরের গানের সুর।
সময়, তুমি কত নিষ্ঠুর শিল্পী,
সাদা কাপড়ে কাঁদিয়ে আঁকো বেদনার ছবি।
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
