Posted on

কান্নায় বাঁধা জীবন


লেখক: মোস্তফা জামাল গুমুজি

কেন কাঁদে মানুষ?
কান্না কি শুধুই দুঃখের গল্প?
না—এ এক অদ্ভুত সঙ্গী,
জীবনের শুরু থেকেই যার হাত ধরা।

জন্মের প্রথম শব্দ কান্না,
মৃত্যুর শেষ বিদায়েও কান্না।
প্রিয় পেলে কাঁদি, প্রিয় হারালে কাঁদি,
সুখে কাঁদি, দুঃখে কাঁদি,
ভালোবাসায় ভাসি চোখের জলে,
বিরহে ভেঙে পড়ি নীরবে।

চোখের জলে নেই কোনো রং,
নেই কোনো আলাদা পরিচয়,
শুধু বুকের গভীরে
অপ্রকাশিত কথা হয়ে ঝরে।

বিজ্ঞানও বলে—
কান্না লাঘব করে মনের ভার,
শান্ত করে হৃদয়-বৃন্তরে জমা বিষাদ।
ধর্ম বলে—
অল্প হাসো, অধিক কাঁদো,
আল্লাহ্‌ ভালোবাসেন কান্না করা অন্তর।

প্রার্থনায় কাঁদো, শুকরিয়ায় কাঁদো,
তাহলেই হয়তো হৃদয় ছুঁয়ে যাবে আসমানের চূড়া।
জীবনের মানেই কান্না—
খুশির হোক বা দুঃখের,
পাওয়ার আনন্দে বা হারানোর বেদনায়।

কাঁদো, আল্লাহর প্রিয় বন্দা,
কাঁদো, এই বাঁধনহারা জীবনের সুরে।

২৭ এপ্রিল ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *