Posted on

কাগজের ফুলের শর্ত


লেখক: মোস্তফা জামাল গুমুজি

নীলপদ্ম দিতে আমি ব্যর্থ,
স্বপ্নে রাখা সেই নীলের ঝর্ণা।
পারি কেবল কাগজের ফুল,
রোজ সাজাতে তোমার করুণ মুখপটে।

শর্ত একটায়—
করা যাবেনা গন্ধের খোঁজ,
ভেঙো না কল্পনার কোমল পৃথিবী,
ভাঙলে হারিয়ে যাবে সব রঙের সুর।

আমি তো নীল হাতে ধরাতে পারিনি,
শুধু কাগজে এঁকে দিই বেঁচে থাকার ঠিকানা।
তবু চাই, বিশ্বাস রেখো,
এই কাগজের ফুলেই লুকিয়ে আছে আমার নীলপদ্মের প্রাণ।

২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *