Posted on

সহ্যশক্তির গল্প

 

লেখক: মোস্তফা জামাল গুমুজি

সহ্যশক্তি হঠাৎ করে আসে না,
তাকে গড়তে হয় দিনের পর দিন।
যে বলে, “আমি শক্ত”, তার ভেতরে লুকিয়ে
অতীতের ঝড়, আঘাতের দগদগে চিন।

টুকরো স্মৃতি বুকে বয়ে,
সে শিখে সহ্যের আসল মানে।
দুর্বলতা নয়, সেই তো প্রকৃত শক্তি—
যে চোখের জলে তৈরি প্রাণে প্রাণে।

নিজেকে গড়তে হয় নিঃশব্দ আঁধারে,
কেউ পাশে থাকে না, থাকলেও বোঝে না ব্যথা।
তাই তো সাহসের আলো জ্বলে,
নিজের মাটিতে দাঁড়ানোই হয় জীবনের কথা।

প্রতিদিনের লড়াই হয় নিরবে,
আঘাত, প্রতারণা, অভিমান— সবই সয়ে।
তবু সে থামে না, থেমে গেলে তো
সহ্যশক্তির নামটাই মিথ্যে হয়ে যায় বয়ে।

🗓️ ০৩ মে ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *