আমার মত মানুষ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
সত্যি বলতে, আমার মত মানুষ
ইচ্ছেগুলো বুনে শুধু মনের ভিতর,
তারা জানে— আকাশ ডাকে না ওদের,
ডাকে কেবল ধুলো, কাঁদা, পথঘাটের কষ্টঘন ঘর।
কোন ইচ্ছেই কোনোদিন পূরণ হয় না,
শুধু জন্মায়, মরে— নীরবে, নিঃশব্দে।
কারও চোখে পড়ে না সেই ছায়ারা,
তবু বুকের দেয়ালে তারা লেখে গল্প এক অদৃশ্য রূপে।
আমার মত কিছু মানুষ কাঁদে না,
কাঁদলে দোষ হয়, দুর্বলতা নামে হয় পরিচয়।
তারা হাসে— জানে, এটা মুখোশের খেলা,
ভেতরে বাজে ইচ্ছেগুলোর করুণ বিলাপ।
তবু তারা ভালোবাসে, স্বপ্ন দেখে,
জানে— সবই হারাবে, তবু হৃদয়ে রাখে জেদ।
কারণ আমার মত মানুষই সবচেয়ে শক্ত,
তাদের নেই কিছু, তাই হারানোরও নেই ভেদ।
🗓️ ০৩ মে ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
