Posted on

সফল জীবনের বন্ধন

মোস্তফা জামাল গুমুজি

বাবা বললেন, “চলো আজ,
ঘুড়ি ওড়াই আকাশে,
সফল জীবনের পাঠটা দিবো,
তোমার হৃদয়ের ভাষায় ভাসিয়ে।”

ঘুড়ি উড়লো, উঠলো চূড়ায়,
সুতোর টানে বাঁধা পড়ে,
ছেলে বললো, “সুতা কাটলে,
আরও উপরে যাবে ওড়ে!”

বাবা হাসলেন, কেটে দিলেন,
সুতা হলো মুক্তির নীড়,
কিছুক্ষণ পরই নেমে এলো,
পড়ে গেল ধুলোর ভিড়।

“দেখো,” বললেন, “এমনই জীবন,
বন্ধন ছাড়া ধ্বংস সুনিশ্চিত।
পরিবার, মা-বাবা, অনুশাসনের বাঁধন,
তাই তো রাখে আমাদের স্থিত।”

সুতার বন্ধন যেমন ঘুড়িকে,
রাখে আকাশে ভাসিয়ে,
তেমনি ভালোবাসা আর দায়িত্ব,
জীবন রাখে সাজিয়ে।

তাই বলি, সম্পর্ক রেখো আগলে,
মুল্য দিও আপনজন,
এই বন্ধনই দেবে ভারসাম্য,
এই পথেই সফল জীবন।

মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *