Posted on

শেষ মুহূর্তের প্রশ্ন

লেখক: মোস্তফা জামাল গুমুজি

একটি প্ল্যাটফর্ম, নিঃশব্দ দুপুর,
আড়ানি স্টেশনে কেঁপে উঠেছিল ভোরের সূর।
একজন বৃদ্ধ—চোখে জমা দহন,
সময়ের ভারে নুয়ে পড়া জীবনের প্রথম-শেষ গঠন।

বয়স তার পেরিয়ে গেছে ছয় দশক পথ,
তবু বুকের মাঝে জমে ছিল না বলা কিছু কথা, না মেটা যত তৃষ্ণা ও ক্ষত।
কেউ জানে না, কত রাত সে নিঃশব্দে কেঁদেছে,
কত আশা ভেঙে পড়েছে, কত ‘ভালোবাসা’ থেমেছে।

একাকীত্ব কখনও শব্দহীন আর্তনাদ,
যেখানে কষ্টেরা নামে ধীরে, বুকের গোপন অন্ধকারে আবাদ।
কেউ থাকলে হয়তো বলতো—“আছেন তো, চলুন একসাথে বসি।”
কিন্তু জীবন বলে, সবাই ব্যস্ত, কেউ আর সময় খরচ করে না খুশি।

যিনি ক্যামেরা ধরেছিলেন, হয়তো ভাবেননি,
এক মুহূর্তে জীবনের নির্মম পরিণতি বন্দী হবে, এমন কিছু শুনেননি।
আমরা সবাই তো দেখি, শেয়ার করি, কিন্তু থেমে ভাবি না—
এই দৃশ্যটার পেছনে কত অনাহার, কত অপমান, কত না-পাওয়া থামা।

এই কবিতা কোনো কাঁদানো অনুরোধ নয়,
এ এক প্রার্থনা—আমরা যেন সহানুভূতির হাতটা বাড়াতে পারি ওই জায়গায়।
যেখানে কেউ ক্লান্ত, পরাজিত, আর হয়তো একটু ভালোবাসার খোঁজে,
সেখানে যদি পৌঁছাই, তবে হয়তো একটা জীবন আবার বাঁচার খুঁটি খুঁজে।

আল্লাহ আমাদের অন্তর নরম করুন,
কাউকে যেন কখনও না ভেবে নিতে হয়—”এ পথটাই শেষ গমন”।
একটু মনোযোগ, একটু কথা—তা-ই হয়তো বাঁচিয়ে দেবে কারো স্বপ্নভরা আশা।

তারিখ: ১৫ এপ্রিল, ২০২৫ | মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *