সীমিত সম্পর্ক, অগাধ স্বপ্ন
লেখক: মোস্তফা জামাল গুমুজি
মানুষের সাথে থাকুক সীমিত গল্প,
“কেমন আছো?”—এইটুকুই হোক সম্পর্কের চিরন্তন স্বল্প।
ঘন্টার পর ঘন্টা কথা নয়, না-জানা গহীনে হারায় মন,
অতিচেনা হয়ে গেলে, তৈরি হয় হাজারটা ভুল বিচরণ।
ফোনের ওপাশে দীর্ঘশ্বাস জমে ওঠে,
কেউ ভাবে আপন, কেউ রেখে যায় নিঃশব্দ শোক।
“তুমি আমার” বলার আগে মনে রাখো—
এই দুনিয়ায় কেউ কারও না, একাই চলা হবে নাকো।
সম্পর্কের বীজ যে জমিতে বেশি সিঞ্চিত হয়,
সেই জমিতেই বেশি আগাছা জন্ম নেয়—এই সত্য কেউ কয়?
ভালোবাসা যত গভীর হয়, ভাঙন তত তীব্র,
তাই সীমিত কথায় থাকুক সীমাহীন বিবেকের নিঃসঙ্গ প্রহর।
তবে থেমো না—স্বপ্ন দেখো নির্ভীক চিত্তে,
স্বপ্ন শেখায় বাঁচতে, জাগিয়ে তোলে আঁধারে দীপ্তিতে।
স্বপ্ন বলে, “তুমি পারো”, যখন মানুষ মুখ ফিরিয়ে নেয়,
স্বপ্নই তখন একমাত্র হাত ধরে এগিয়ে যায়।
সীমিত সম্পর্ক হোক জীবনযাপনের নিয়ম,
আর স্বপ্ন হোক অন্তরের সবচেয়ে আপন সঙ্গী, চিরজীবন।
তারিখ: ১৪ এপ্রিল, ২০২৫ | সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
