রক্তাক্ত আর্তনাদ
মোস্তফা জামাল গুমুজি
ক্ষুধার্ত শিশুর চিৎকারে কাঁপে আকাশ,
নারীর চোখে নীরব ক্রন্দন,
পৃথিবীর বুকে বাজে রক্তের সুর,
জালেমের বুলেটে ঝরে প্রাণ।
বোমার আগুনে জ্বলছে ঘর,
মাটিতে লুটিয়ে পড়ে স্বপ্নেরা,
আকাশ জুড়ে ধোঁয়ার মিছিল,
প্রতিবাদ জাগে হৃদয় জুড়ে।
কে শুনবে এই নীরব আর্তি?
কে থামাবে এই মৃত্যুর মিছিল?
শান্তির কণ্ঠ রুদ্ধ আজ,
মানবতা পড়ে নিস্তব্ধে নতশীর।
তীব্র ঘৃণায় বলি, থামাও!
এই অমানবিক বর্বরতা,
শিশুর হাসি ফিরিয়ে দাও,
গড়ে তোলো ভালোবাসার প্রাচীর।
রক্তে রাঙা পথের ধারে,
প্রতিবাদ জাগুক প্রতি প্রাণে,
জালেমের হাত ভেঙে দাও,
মানবতা উঠুক নতুন ভোরে।
১৯-০৩-২০২৫, বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
