Posted on

অপূর্ণ ইচ্ছা

লেখক: মোস্তফা জামাল গুমুজি

মানুষের মনে অনেক ইচ্ছা থাকে,
আকাশ ছোঁয়ার, নদী পেরোনোর, আলো জ্বালার।
কেউ চায় শুধু একটু ভালোবাসা,
কেউ চায় হারানো কারো মুখটা আবার।

কিছু “ইচ্ছা পূরণ” হয় না কোনোদিন,
থেকে যায় বুকের গহীনে চাপা শব্দ হয়ে।
মাঝে মাঝে রাতে উঠে বসি চুপচাপ,
ভাবি— যদি হতো, যদি একটুখানি হতো কেবল তা।

শুধু সময় নয়, দূরত্বও বাধা হয়ে দাঁড়ায়,
আর কিছু ইচ্ছা তো জন্মেই দম আটকে মরে।
কেউ বোঝে না সে কান্না, সে চাওয়া,
কারণ মানুষ দেখে কেবল হাসির চিহ্ন পরে।

তবু মানুষ স্বপ্ন দেখে, এটাই তার ধর্ম,
অপূর্ণ ইচ্ছাগুলোই বাঁচিয়ে রাখে জীবন।
হয়তো পূরণ নয়, তবু তাদেরই ছায়ায়—
আমরা হেঁটে যাই, কষ্টকে করে গ্রহণ।

🗓️ ০৩ মে ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *