সময় হলো শেষ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
আমার দারুন মন খারাপ,
আকাশ জুড়ে কেবল মেঘের পালা।
আলো ছিলো, আজ নেই তার ছায়া,
চোখের কোণে ভিজে কষ্টের জ্বালা।
ভাগ্য দিলো অভিশাপ,
স্বপ্নগুলো একে একে ভেঙে পড়ে।
যেখানে ছিলো রঙিন সকাল,
সেখানে শুধু দীর্ঘশ্বাসের ঘোরে।
নীরবতার ভিতরে বাজে,
একটানা হাহাকার সুর।
কেউ ডাকেনা, কেউ ফেরেনা,
হয়ে গেছি যেন অদৃশ্য এক দূর।
সময় হলো শেষ,
শেষ পৃষ্ঠা এবার মুড়ে ফেলি।
যা বলিনি— থাক অপ্রকাশিত,
এই কবিতা হোক নীরব বাঁচার খেলি।
🗓️ ০৩ মে ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
