মরুভূমির ভালোবাসা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
সে পড়েনি কোনো নারীমুক্তির বই,
জানে না “সমতা” শব্দের তাত্ত্বিক সংজ্ঞা কী হয়।
তবু মরুর উত্তপ্ত বালুতে পায়ের ছাপ ফেলে
চলেছে সে খালি পায়ে, স্ত্রীর জন্য হিমস্নিগ্ধ হয়ে।
স্ত্রী বসে ঘোড়ার পিঠে, মাথায় রোদ্দুরের ছায়া,
আর সে—রুক্ষ রোদে পুড়েও হাসে নির্ভার মায়ায়।
কোনো সভার সদস্য নয়, জানে না স্লোগান,
তবু ভালোবাসার মাপকাঠিতে সে সবচেয়ে মহান।
আজকের সভ্যতা বই লিখে শেখায়,
কিন্তু সেদিনের বেদুইন নিঃশব্দেই ভালোবাসা দেখায়।
নেই তার জ্ঞানগর্ভ ভাষণ, নেই কোনো পোস্টার,
তবু প্রতিটি পদক্ষেপে সে নারীর সম্মান ধরে রাখে অবার।
সে জানে না “নারীর অধিকার” কাকে বলে,
কিন্তু জানে—ভালোবাসলে শ্রদ্ধা আসে চলার তলে।
ঘোড়ার লাগাম ধরে সে টানে শুধু ভালোবাসার ভারে,
মরুর উত্তাপও হেরে যায় সেই নিঃশব্দ স্নেহ-সঞ্চারে।
এ যুগে হয়তো নাম উঠবে না তার কোন ইতিহাসে,
তবু প্রতিটি ভালোবাসা খুঁজবে তাকে নীরব বিশ্বাসে।
সে জানে না কিছু, তবু সে-ই শিখিয়েছে নিঃশব্দে,
ভালোবাসা মানে কেবল পাশে থাকা নয়,
ভালোবাসা মানে সামনে হেঁটে ছায়া হয়ে যাওয়া জীবনের পথে।
তারিখ: ১৭ এপ্রিল, ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
