গাদ্দারদের পরিণতি
লেখক: মোস্তফা জামাল গুমুজি
তোমরা যারা নিজের মাটিকে ভুলে,
চলছো ভিনদেশি দালালদের কুলে—
জানো কি শেষ কোথায় যায় এমন পথ?
ইতিহাসে লেখা আছে তার প্রতিটি রক্তচিহ্ন স্পষ্ট।
যারা বিকোয় দেশ, আর দেয় জাতির পিঠে ছুরি,
তাদের ঠিকানা হয় অন্ধকার কুঠুরি।
আফগানের বালিতে যাদের ঘাম ঝরেছিল আমেরিকার ছায়ায়,
আজ তারাই আশ্রয় চায় ভিক্ষুকের মতো করুণ মায়ায়।
“৭ দিনের মধ্যে দেশ ছাড়ো”—এই ঘোষণা বেজে ওঠে,
বিশ্বাসঘাতকদের হৃদয় ছিঁড়ে দেয় এক ঝটকায় রক্ত রথে।
যাদের জন্য করেছিল প্রভু ভেবে নত,
তারাই বলেছে—তোমাদের আর প্রয়োজন নেই, এবার চলো পত্তন!
তারা ভুলে গিয়েছিল—ভিনদেশে নিজের মতো করে কেউ বাঁচে না,
শুধু ব্যবহার হয়, শেষ হলে জঞ্জালের মতো ছুঁড়ে ফেলা যায় বিনা ব্যাখ্যা।
জাতিকে যারা দেয় ঠকিয়ে, ইতিহাস তাদের ক্ষমা করে না,
তাদের নাম হয় ঘৃণার পাতায়, চিরতরে কালো দাগ দেয়া।
তাই, ভালোবাসো এই মাটি, এই জাতি, এই স্বত্বা,
যে দেশ জন্ম দিয়েছে, সেই দেশেই নিহিত জীবনের সম্পূর্ণতা।
যাদের জন্য জীবন দেবার কথা, তাদের গলা কেটে দিলে,
তোমারই গলা কেউ কেটে দেবে—ইতিহাস তা শতবার বলেছে জোরে, সাহসে।
তারিখ: ১৭ এপ্রিল, ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
