Posted on

ম্যাচুরিটির পাঠ


লেখক: মোস্তফা জামাল গুমুজি

ম্যাচুরিটি বয়স দেখে আসে না,
এ আসে হৃদয়ের ভেতরকার যুদ্ধ দেখে।
বয়স বাড়ে শরীরে,
কিন্তু মন বড় হয় ঝড়ে ভেজা রাতে।

ম্যাচুরিটি শেখায়—
কখন শব্দকে আগলে রাখা,
কখন চোখের জল গোপন করা,
কখন নিঃশব্দে সরে যাওয়া অপমানের ভিড় থেকে।

ম্যাচুরিটি মানে—
ভেতরের অভিমানের আগুন নিভিয়ে,
চোখে হাসির আলোক রেখা এঁকে চলা।
ম্যাচুরিটি মানে—
একাকিত্বকে বন্ধুর মতো বুকে টেনে নেওয়া।

জীবন কাউকে ছাড় দেয় না,
শুধু শক্তিকে ভালোবাসে।
তাই আত্মাকে শিখতে হয়—
কান্না চাপা দেওয়া, অভিমান গিলে ফেলা,
আর দাঁড়িয়ে থাকা অটল পাহাড়ের মতো।

ডিপ্রেশনের অন্ধকার যেন ছুঁতেও না পারে তোমায়,
কারণ তুমি জানো—
“আমি পারবো, আমি জিতবো!”
এই শব্দই তোমার আসল অস্ত্র।

ভেঙে পড়ার নয়,
নিজেকে জুড়ে নিয়ে এগিয়ে চলার গল্প—
এটাই ম্যাচুরিটি, এটাই জীবন।

২৭ এপ্রিল ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *