Posted on

যোগ্যতার পথ

মোস্তফা জামাল গুমুজি

যোগ্যতা কি আকাশ থেকে ঝরে?
নাকি বাতাসে উড়ে এসে ধরে?
না, ওটা রাতারাতি আসে না,
পরিশ্রম ছাড়া কিছুই মেলে না।

একটি একটি ধাপে উঠে,
গড়ে তুলতে হয় স্বপ্নের সিঁড়ি,
প্রতিটি ক্ষণ, প্রতিটি ঘামে,
সফলতার গড়ে যায় নিশানাপথ ভীড়ি।

চেষ্টা করি, পথটা মসৃণ হয় না,
বারবার পড়ি, বারবার দাঁড়াই,
কঠিন পথে পা রক্তাক্ত হলে,
অধম্য মন লড়াই করেই যায়।

যদি হতে চাও যোগ্য তুমি,
কর্মের মাঝে জ্বালো আলো,
নিজেকেই গড়ো, নিজেকেই গাঁথো,
সাফল্য আসবে একদিন ভালো।

📅 ২৭ মার্চ ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *