Posted on

যারা দেশকে তুলে ধরে

লেখক: মোস্তফা জামাল গুমুজি

তোষামোদ আর দুর্নীতির ছায়ায় ঢেকে গেছে আলো,
যোগ্যতার মুখে পড়ে আজও রাজনীতির তালা।
দেশকে নয় যারা ভাবে নিজের সম্পদের খাতা,
তাদের হাতেই বন্দি হয় জাতির স্বপ্ন-ভবিষ্যতা।

যেখানে সিঙ্গাপুর, মালয়েশিয়া করেছে বিশ্ব জয়,
আমরা রইলাম পেছনে, তবু চোখে রঙিন আবয়।
কারণ আমাদের নেতৃত্বে ছিল লোভ আর মিথ্যার সুর,
সৎ মানুষ হারিয়ে গেছে, পেয়েছে কেবল অবহেলার গুরুর।

তবু আলো আসে, ডঃ ইউনূসের মত সত্য ভাষী কণ্ঠে,
যিনি বিশ্বমঞ্চে তুলে ধরেন বাংলার সত্যরথে।
তিনি বলেন, এই দেশ পারে, শুধু চাই সৎ নিয়ত,
বিনিয়োগ আসুক, গড়ুক নবতর বাংলাদেশ সত্য পথ।

বিদেশিরা আজ শুনে মুগ্ধ, বিস্ময়ে করে হাততালি,
বাংলাদেশ মানে শুধু দারিদ্র্য নয়, আছে সম্ভাবনার ডালি।
যদি মুছে যেত ধান্ধা, লোভ, দুর্নীতির নীল আঁধার,
তবে আজ আমরাও গর্বে বলতাম—এ দেশ বিশ্ব-উজ্জ্বল সার।

তারিখ: ১১ এপ্রিল, ২০২৫ | শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *