Posted on

ফুঁপিয়ে কাঁদে যে দেশভক্ত

লেখক: মোস্তফা জামাল গুমুজি

বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কাঁদে এক নিঃশব্দ আগুন,
চোখে জল আর কণ্ঠে ব্যথা—নির্বাক হাজার প্রশ্নের ঢেউ।
নেতারা অবাক, শ্রদ্ধায় নত হয় মাথা,
কারণ তারা দেখে, দেশভক্তির প্রকৃত ছায়া।

কতটা ভালোবাসলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা যায়?
কারো জন্য নয়, পুরো দেশের প্রাণের দায়।
মাটির গন্ধে ভেজা চোখ, ন্যায়ের তৃষ্ণায় বুক ভরা,
ডঃ ইউনূস একা নন, তিনি এক নিঃসঙ্গ স্বপ্নের ধারা।

তিনি কাঁদেন, যেন মাটি কাঁদে,
সবুজের বুকে যে রক্ত ঝরে, তারই প্রতিধ্বনি বাজে।
আমরা দেখি, আমরা চুপ,
কিন্তু তাঁর কান্নায় জেগে ওঠে নিস্তব্ধ নিরুপায় যুগ।

সেলুট স্যার, আপনিই প্রয়োজন,
আপনিই সেই নাবিক, যিনি সাহসে গড়েন নতুন সৃজন।
আপনার কান্না নয় দুর্বলতা,
এটা এক জাতির হাহাকার, এক ভালোবাসার উষ্ণতা।

তারিখ: ১০ এপ্রিল, ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *