Posted on

৬০ শরীর, ৭ মন

কবিতার নাম: ৬০ শরীর, ৭ মন

লেখক: মোস্তফা জামাল গুমুজি

শ-রী-রে-র বয়স আজ ছুঁয়েছে ষাট,
চোখে চশমা, চুলে রূপোলি রাত।
হাঁটুর ব্যথায় ধীর হয়ে যায় পথ,
তবু মনের ভেতর ছুটে চলে রঙিন রথ।

মনের বয়স কেবল সাতটি বছর,
আকাশে ঘুড়ি, মাঠে হাসি, গল্পের ঘর।
বৃষ্টিতে ভেজা, কাদামাটিতে লুকোচুরি,
আজও মনে পড়ে সেই মায়ের গলা জড়ানো ভোরের গুঁড়ি।

বয়স শুধু ক্যালেন্ডারের হিসেব,
মন তো চায় রঙপেন্সিল আর গানের লহরির রূপখেলা রবে।
পুতুলের বিয়ে, আমগাছে দোলা,
মনে পড়ে সব, আজও সেই পাড়ার মাঠে খেলা।

শরীর বলে, “বৃদ্ধ”, মন হাসে, “আরে দূর!”
আমি তো এখনো শুনি গল্প, দেখি স্বপ্ন, গাই সুর।
শ-রী-র আর মন—এক সাথে বাস করে,
একজন মাটির দিকে, আরেকজন আকাশে ঘোরে।

তারিখ: ১২ এপ্রিল, ২০২৫ | শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *