Posted on

ফিরে আয় বুবু

মোঃ ফেরদৌস আহমেদ
বই:- কালের চিত্র

দেখনা বুবু আকাশে মেঘ করছে টলোমল
ক্ষানিক পরেই আকাশ ফেড়ে নামবে শ্রাবন ঢল।
গুরু গুরু করুন শুরে ডাকছে মেঘের ভেলা
আয়রে খোকা আয়রে খেলি বৃষ্টি ভেজার খেলা।
সকল সুখের সঙ্গী আমার বুবু তোমায় ছাড়া
কেমন করে দিব রে এই মেঘের ডাকে সাড়া।
এই অবেলায় মেঘের দেশে মেলতে গেলে ডানা
মা কখনো মানবে না তা করবে আমায় মানা।
বৃষ্টি ভেজে খেলার লাগি আসলে চোখে পানি
তুই ছাড়া আর ধরবে ক বল মায়ের আঁচল টানি।
মিটাতে মোর মনের আশা প্রানের এ আকুতি
তুই ছাড়া কে মায়ের সাথে করবে ওকালতি।
মধুর মধুর কথা বলে মায়ের হৃদয় কেড়ে
বলবে মাগো ভাইটিরে মোর খেলতে যেতে দেরে।
মিষ্টি কথায় কাজ না হলে তুলবে অজুহাত
বলবে মাগো যা ও ঘরে যাচ্ছে পুড়ে ভাত।
মাকে চোখের আড়াল করে সোহাগ চুমু কেটে
বলবে এবার যা রে পাগল চাপড় দিয়ে পিঠে
বৃষ্টি ভেজা শরীর নিয়ে ফিরবো যখন ঘরে
তুই ছাড়া কে ভেজা শরীর মুছবে আদর করে।
তারাতাড়ি আয় না বুবু সয়না প্রানে আর
তুই ছাড়া যে বিশ্বভূবন লাগে অন্ধকার।
অনেক হলো লুকোচুরি ধরছি এবার পা
তুই না এলে আসবো আমি বলরে ঠিকানা।
আমিও যাব তুই গেলি বোন যেথায় যে পথ দিয়ে
তোর কবুতর লাল বালিশ আর পুতুল গুলো নিয়ে।

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *