Posted on

ডিমের ভাগে যুদ্ধ

লেখক: মোস্তফা জামাল গুমুজি

দুজন মিলে হিসেব কষি,
কতটুকু কার, কে কবে কি দিছিলো বসি।
না ছিলো ঘর, না ছিলো মাঠ,
তবু হিসেব চললো—যেন বিশাল কোনো পাঠ।

একটা ডিম, তাও এখনি হবে না মুরগি,
তার আগেই কেমন করে ঝগড়া লাগে তুর্গি!
তুমি বলো “আমার অংশ,” আমি বলি “না, সেটা আমার,”
গোপাল ভাঁড় হাসে আড়াল থেকে—”এইটুকুই তো তোমার কামার!”

যে ডিম আজ ভাগের ভয়ে গড়িয়ে পড়ে হাতছাড়া,
সে যদি মুরগি হতো, তখন কী হতো ডানায় ভাড়া?
ভাবিনি কখনো, মুরগি কেন কিনবো, সে নিয়ে তর্ক,
ভাবছি কেবল ভাগটা নেবো, গরমে উঠছে ঝড়।

এই যে হাস্যরসের তলায় চাপা পড়ে রাগ,
সেখানে প্রেম নেই, নেই কোন অনুরাগ।
তাই বলি ভাই, ডিমে না ভাগ, আগে দেখি তা ফুটে,
তারপর না হয় হিসেব হবে, ভালোবাসার নোটে।

২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *