বইয়ের আলোয় জীবন
লেখক: মোস্তফা জামাল গুমুজি
বিশ্ব বই দিবসে উঠুক আহ্বান,
পড়া, প্রকাশনা আর সৃষ্টির গান।
বই যে জীবনের গুরুত্বপূর্ণ বন্ধু,
আলো জ্বালে সে প্রতিটি মুহূর্তে স্থির চন্দ্র।
হতাশার কালো মেঘ দূরে ঠেলে,
রঙিন করে মন বিষাদের ফেলে।
বইয়ের পাতায় অপেক্ষা করে শিক্ষা,
জীবনের পথ চলার মধুর দীক্ষা।
আমরা কি শুনি সেই নীরব ডাক?
না কি ভুল পথে হেঁটে খুঁজি স্বপ্নের মাক?
সফলতার সন্ধান বইয়ের পাতায়,
ভুল পথে কেন হারাই অন্ধ মায়ায়?
মানসম্মত বই পড়ুন জীবন গড়ুন,
জ্ঞান আর প্রজ্ঞায় আপনাকে গড়ুন।
বইয়ের আলোয় পথ চলি নির্ভয়ে,
ভবিষ্যৎ গড়ি সততা আর আশায়।
২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
