Posted on

বাস্তবতার রাজত্ব

লেখক: মোস্তফা জামাল গুমুজি

সবাইকে কাছে টেনে নিও না,
প্রিয়রাও হতে পারে বিরক্তির কারণ।
ভুলগুলো উঁকি দেয় বেশি,
যখন হৃদয়ের দরজা খুলে যায় সহজে।

হিংসুকের চোখে তুমি নও রত্ন,
তারা বুঝে ফেলে—তোমায় হিংসা করে ভুল করেছে।
আর শত্রু?
সামনেই রাখো, পেছনে থাকলে ছুরির গতি তীক্ষ্ণ হয় বেশি।

ভিক্ষা দিও ধনীদের,
তারা কাঁদে অভিনয়ে, হাসায় বিনোদনে।
গরিব কাঁদে সত্যি, চোখে জল ফেলে নিঃশব্দে।

মন বসে যার ওপর,
তাকে দূরে রাখো—ঘেঁষলেই হারায় মোহ।
প্রেমের স্বীকৃতিতে সম্পর্কের মৃত্যুঘণ্টা বাজে,
বিচ্ছেদের সময়ই বোঝা যায়—কে ছিল আসলে আপন।

কষ্টের কথা সকলকে বলো না,
উহ-আহ শব্দে সান্ত্বনা নয়—সমালোচনা জমে মাথায়।
নম্র মানুষের পাঠ শেখায় না,
চোর-বাটপার জানে, কীভাবে টিকে থাকা যায় শহরের কৌশলে।

সবই সম্ভব, যদি প্ল্যান ‘ওয়াই’ থাকে হাতে,
আইন না মেনে, বুদ্ধি দিয়ে এগোলে পথ হয় প্রশস্ত।
শেয়ালকে করো পাহারাদার,
তাহলেই মুরগি বাঁচে চালাকির মোড়কে।

গোপন কথা?
বলার মানেই, বাজারে বিক্রি হওয়া।
হাতে যদি গুলি থাকে, ফুল দেখিয়ে লাভ নেই।
আর প্রেমে পড়লে?
এক পেগে শুরু করো, নাহলে বোতলের খরচে পকেট ফাঁকা।

চেক ইন দিয়ো না দামি রেস্টুরেন্টে,
ফুড খায় কম, ফেইসবুক খায় বেশি।
গিটারে প্রেম নয়,
প্রেমে পড়ে যখন জনতা বাজনায় মাতোয়ারা।

তেলবাজদের পেছনে রাখো,
সামনে আনলে তাড়ানো কঠিন।
ভালোবাসা শর্তে চলে না,
যতটা চাও, ততটাই ফেরাও—এই তো নিয়ম।

ফেসবুক?
এডিটেড রাজত্ব, স্ট্যাটাসে সত্য নেই।
বিশ্বাস করো না চোখে দেখা ছবিকে,
বাস্তবতা থাকে ছবির বাইরের ছায়ায়।

তারিখ: ২২ এপ্রিল, ২০২৫ | মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *