Posted on

আলোর জন্য অন্ধকার দরকার

মোস্তফা জামাল গুমুজি

আলো প্রস্ফুটিত হওয়ার জন্য
দরকার হয় একটু অন্ধকার,
যেমন সূর্যও ভোরে ওঠে
রাতের বুক চিরে, ধীরে, ধীরে…

সবকিছু সবসময় উজ্জ্বল হলে
চোখ ভুলে যায় আলোর মানে,
আলোর কদর তখনই হয়
যখন তার আগে থাকে গভীর ঘোর।

কান্নার মাঝেই হাসির জন্ম,
বেদনার ভেতরেই শান্তি গাঁথা—
যেমন কঠিন পথ না পেরোলে
মিষ্টি লাগে না গন্তব্যের চা।

অন্ধকার নিঃশব্দ এক কবিতা,
যে হৃদয়ের গোপন কথাগুলো তোলে তুলে,
আর সেই নিরবতায় জন্ম নেয়
জোনাকির মতো ক্ষুদ্র আলো, দীপ্তিময়।

আলো মানে শুধু আলো নয়—
তা এক সংগ্রামের নাম, আত্মদানের সুর,
যেখানে অন্ধকার হয় শিক্ষক,
আর সাহসী মন পায় নতুন দিশা, নতুন গুর।

তাই যদি কখনো ঘন ছায়া নামে জীবনে—
ভয় পেও না, থেমো না, ভেঙে যেও না।
জেনে রেখো, এ রাত পেরোলে
তোমার জন্য ঠিকই জ্বলবে প্রভাতের দীপ্তি।

০৪ মে ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *