Posted on

তোমায় এমন করে

লেখক: মোস্তফা জামাল গুমুজি

তোমায় এমন করে জড়িয়ে নেবো নিজের সাথে,
যেখানে পাঁজরে পাঁজর ঠেকে যাবে চুপিচুপি।
দুঃখের মেঘ এক হয়ে হয়ে
বৃষ্টি হয়ে নেমে আসবে চোখে নীরব থেমে,
সুখের স্মৃতি ছুঁয়ে যাবে হাওয়া হয়ে
তোমার কপাল জুড়ে কাঁপবে ভালোবাসার ছায়া।

আমরা তখন বলবো না কিছু,
শুধু হৃদয় পৃষ্ঠে বাজবে একসাথে নিঃশব্দ সুর—
জানলা ভেজা বিকেলে, দু’জনের নিঃশ্বাসে
জন্ম নেবে এক নতুন অনুভব।

জড়িয়ে যাবে আমাদের মন
এক নতুন সুখের খোঁজে—
যেখানে নাম-ঠিকানা হারিয়ে
শুধু তুমি আর আমি,
প্রেম হবে নির্ভুল আবেগে লিখিত কবিতা।

০৫ মে ২০২৫, সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *