Posted on

রাগের মুখোশে মুখ


লেখক: মোস্তফা জামাল গুমুজি

ভালোবাসার হাসি মুখোশ নয়,
ভদ্রতার আড়ালে চাপা পড়ে শত কথা।
চোখের চাহনিতে বোঝা যায় না,
কে আপন, কে গোপন শত্রু।

রাগ যখন ঝরে মুখের ভাষায়,
তখনই খুলে পড়ে আসল চেহারা।
সুখের দিনে যে হাত ধরে রাখে,
রাগের ঝড়ে সে হাত ছুঁড়ে ফেলে।

ভালোবাসা বলেছিল মুখ,
কিন্তু রাগ বলে দিল মনের গোপন ইচ্ছা।
চুপ করে থাকা সম্পর্ক নয়,
রাগের মুহূর্তেই সম্পর্কের আসল রঙ ধরা পড়ে।

রাগের কথাগুলো আসে না হাওয়া থেকে,
আসে জমে থাকা অব্যক্ত অভিমানে।
তাই হাসির মুখ নয়, রাগের শব্দ শুনো,
সেখানে লুকিয়ে আছে সম্পর্কের আসল পরিচয়।

রাগ ভাঙে সম্পর্ক?
না, রাগ খুলে দেয় মিথ্যের তালা,
চেনায় কে আপন, কে পর,
কে ভালোবাসে হৃদয় দিয়ে,
আর কে শুধু মুখের কথায়।

২৭ এপ্রিল ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal


——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *