শূন্যতার মৃত্যু
লেখক: মোস্তফা জামাল গুমুজি
অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে,
হৃদয়ের স্বপ্নগুলো মুছে যায় ধুলায়।
ভাতের অভাবে ম্লান হয় হাসি,
চোখের তারা নিভে আসে ক্লান্তিতে।
আর যত্নের শূন্যতায় মানুষ রোজ মরে,
শরীর বেঁচে থাকে, মন হারিয়ে যায়।
ভালোবাসার অভাবে শুকিয়ে যায় প্রাণ,
একাকীত্বের বিষে বিষন্ন হয় জীবন।
অর্থ চায় জীবন বাঁচাতে,
যত্ন চায় জীবন ভালোবাসতে।
দু’টির একটিও যদি না মেলে,
জীবন হয়ে যায় বোঝা, অচেনা এক শূন্যতা।
তাই মানুষ ভাঙে, মরে,
চোখের জলে অথবা নিঃশব্দ প্রার্থনায়।
অর্থ আর যত্ন—
দুটোই চাই জীবনকে বাঁচিয়ে রাখার জন্য।
২৭ এপ্রিল ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
