ভালোবাসা, ভুলে যাওয়া ও বাস্তবতা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
ভালোবাসা সহজ, ভুলে যাওয়া মৃত্যুসম,
মায়ার জালে জড়ায় সবাই, কেউ ছিঁড়ে যায় নির্দ্বিধায় গভীরতম।
রাত জাগা চোখে জমে থাকে কষ্টের ছায়া,
অতিরিক্ত ভালোবাসা—এক আজীবন পোড়ার দায়।
যে কাঁদতে পারে না, তার নিঃশব্দ আর্তনাদ,
অসহায় সে, যাকে কেউ বোঝে না, শুধুই দেয় অবজ্ঞার প্রহাদ।
হাসির আড়ালে লুকানো অজস্র অভিমান,
কেউ দেখে না, কেউ জানে না—ভেতরটা কেমন জ্বালায় প্রাণ।
গল্প যখন থেমে যায়, বুঝে নিও, হৃদয়ে স্থান বদলায়,
সরলতাই সবচেয়ে বড় ভুল, ঠকানোর ছলনায় নিজেই হারায়।
কান্না যার সহজ, তাকেই সবাই কাঁদায়,
কারণ মানুষ কাঁদাতে ভালোবাসে, হাসাতে চায় না কেউ—এই তো চিরায়ত দায়।
জীবন এক ভাঙা-গড়া কাহিনি, সাজানো নয় কিছুই,
সব প্রশ্নের উত্তরও আসে, সময় জানে ঠিক কবে কী।
অন্ধ বিশ্বাসের খাঁচা ভাঙে যখন ধোঁকায় চোখ খোলে,
তখনই শিখি, কার ভালোবাসা ছলে—কার ভালোবাসা বলে।
তুমি বলেছো, দূরত্বে ভালো থাকো—আমি ভাবি, সত্যি তো?
ভালোবাসার নাম করে হারিয়ে গেলে, কেমন আছো বলো তো?
কিছু মানুষ কাঁটার মতো বুকের গভীরে গেঁথে যায়,
তবু মন খোঁজে, ঠকে গিয়েও ফের ছায়ার মতো ছায়া হয়ে থাকে তায়।
ভালোবাসো তাকে—যে প্রতীক্ষার দিন গোনে,
ভাঙা মন নিয়ে দাঁড়িয়ে থাকে, স্রেফ তোমার ফিরে আসার বুনোনে।
সবাই চায়, কিন্তু সবাই পায় না,
ভালোবাসা তখনই পূর্ণ—যখন সম্মান, গুরুত্ব একসাথে যায় না।
যে সত্যি ভালোবাসে, সে আবেদন করে না—
সে অপেক্ষায় থাকে, অথচ কখনও ছেড়ে যায় না…
তারিখ: ১৪ এপ্রিল, ২০২৫ | সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
