রুচির রাজনীতি
লেখক: মোস্তফা জামাল গুমুজি
চার হাজার কোটি ঢেলে সাজালো এক মুজিববর্ষ,
ঝলমলে আলো, ব্যানার-ফেস্টুন, ছিল না তাতে যথার্থ দর্শ।
নান্দনিকতা ছিল যেন টাকার গন্ধে লেপা,
জনগণের ঘামে ভেজা টাকায় খেল সেই রঙিন মেলা।
আর এ পাশে দেখো ইউনূসের একটি সরল মঞ্চ,
দাম যদি হয় দশ হাজার, তবুও তাতে নেই লোভের পঞ্চ।
রুচির ছোঁয়ায় ভরা, নেই অহংকারের তড়িৎ,
এখানে শিল্প উঠে আসে, মাটি ছুঁয়ে নির্মল ঋতু ফিরিয়ে দেয় স্মৃতি।
রুচি তো টাকা দিয়ে কেনা যায় না,
রুচি জন্ম নেয় হৃদয়ের গহীনে, নিঃস্বার্থ সাধনায়।
মানুষের ব্যক্তিত্ব তার মনের আয়না,
যেখানে স্বচ্ছতা মানে—চুরি নয়, বরং সেবা করা যেন চিরচেনা।
ইউনূস সরকার চুপিচুপি তৈরি করে সম্ভ্রম,
শব্দে নয়, কাজে—দিচ্ছে মানুষকে এক নতুন স্বপ্নের ধ্বনিময় ধ্বংস।
নেই ধান্ধা, নেই লুট, শুধু নিরব সৃজনের কাজ,
এটাই তো নেতৃত্ব—যেখানে নেই প্রদর্শন, আছে শুধু হৃদয়ের আওয়াজ।
তারিখ: ১৪ এপ্রিল, ২০২৫ | সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
