মৃত বাড়ির বিরিয়ানি
✍ মোস্তফা জামাল গুমুজি
মৃতের কান্না এখনো শুকায়নি,
আশায় বসে আছে দরজার ছায়ায়,
তবু হাঁড়িতে ফুটছে সুগন্ধী ভাত,
জীবন-মৃত্যুর মাঝখানে অদ্ভুত আয়োজন।
শোকে ঢেকে থাকা হৃদয়ের কোণে,
কোথা থেকে এলো খুশির মাতাল ঢেউ?
কে বলল, চোখের জল শুকাতেই হবে?
মৃত বাড়ির ব্যথায় লাগাতে হবে রঙিন ছোঁয়া?
বিরিয়ানির হাঁড়ি যেন ভুলের প্রতীক,
শোকে ঢাকা মুখের নকল পরিক্রমা।
যে আসল তার চলে যাওয়ার বেদনাকে,
এক প্লেট খাবারে ভুলে থাকার মরিয়া চেষ্টা!
না, চাই না এ আয়োজন, চাই না এ অভিনয়,
মৃতের ঘরে যেন বেঁচে থাকা শিখি,
স্মৃতির মাঝে রেখে দেই শ্রদ্ধার ছায়া,
শোককে শ্রদ্ধায় বেঁধে, করি নীরব দোয়া।
📅 ৩০ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
