Posted on

অভিনয়ের আড়ালে

মোস্তফা জামাল গুমুজি

পৃথিবীটা এক বিশাল মঞ্চ,
আমরা সবাই চরিত্র রঞ্জ,
হাসির আড়ালে লুকিয়ে থাকে,
বুকভরা কান্নার নীরব ডাক।

চোখে জল, ঠোঁটে হাসি,
বেদনার পথ চলা অবিরত আসে,
মনের গভীরে চাপা কষ্ট,
হাসির পেছনে লুকানো রণকৌশল।

হৃদয় যখন ভারে বোঝাই,
তবু মুখে রাখি রঙিন সাজাই,
সবার সামনে হাসির প্রদর্শনী,
অভিনয়ের খেলায় বাঁচার গাণিতিক ধরণী।

এই অভিনয় সহজ নয়,
শ্রেষ্ঠ তারাই, যাদের রয়,
কান্না গিলে হাসে মুখে,
বুকের গভীরে ব্যথা দুখে।

২৩ মার্চ ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *