তৃতীয় ব্যক্তির ছায়া
মোস্তফা জামাল গুমুজি
দুটি আত্মা, দুটি হৃদয়,
একটিই বন্ধন—নাম তার দাম্পত্য।
ভালোবাসায় গড়া দেয়াল,
আস্থার ইট, সম্মানের ছাদে গড়া সংসার।
কিন্তু একদিন নিঃশব্দে এসে দাঁড়ায়,
একটি তৃতীয় ছায়া—
না সে শত্রু, না প্রিয়—
অথচ তার উপস্থিতিতেই কেঁপে ওঠে ভীত।
সে হয়তো বন্ধু, আত্মীয়, অথবা চেনা মুখ,
তবুও তার কথায় ধসে পড়ে সম্পর্কের সুখ।
কারণ—আপনি খুলে দিয়েছেন দরজা,
আপনার অভিমান, অভিযোগ, ক্লান্তি—
তার সামনে সাজিয়ে ধরেছেন খোলা পাতা।
সে বুঝে যায়, এখানেই ফাঁক, এখানেই সুযোগ,
সে কথা বলে—মিশে দেয় সন্দেহের বিষ।
সে বলে—”তোমার মানুষটা বোঝে না”,
আর আপনি শুনে ফেলেন, বিশ্বাস করেন না চাইলেও,
এক টুকরো দ্বিধা ঢুকে পড়ে হৃদয়ের গভীরে।
কিন্তু যদি আপনি
নিজের মানুষটিকে আঁকড়ে ধরেন,
তার পাশে থাকেন ভুলেও, ব্যথাতেও,
তবে সেই তৃতীয় ছায়া আর দাঁড়াতে পারে না।
যে সম্পর্কের ভিত ভালোবাসায় বাঁধা,
সেখানে কেউ জায়গা পায় না অচেনা ছায়া।
হাজার ঝড় এলে, অভিমান জমলে,
সেই জোড়া হাত যদি না ছেড়ে যায়—
তবে কেউই ভাঙতে পারে না সেই বন্ধন।
ভালোবাসা মানেই নিখুঁত হওয়া নয়,
ভালোবাসা মানে—
ভুলের মাঝেও থেকে যাওয়া,
অভিমানে মুখ ফিরিয়েও হৃদয়ে জড়িয়ে রাখা।
তাই মনে রাখো—
তৃতীয় ব্যক্তির ছায়া সে-ই ছায়া,
যার জায়গা তুমি নিজেই করে দাও।
তোমার আস্থা, বোঝাপড়া, আর বিশ্বাসই
হোক সম্পর্ক রক্ষার একমাত্র দেয়াল।
ইনশাআল্লাহ, ভালোবাসা থাকলে
কে আসবে মাঝখানে?
তোমরা যদি এক থাকো,
তোমাদের ভালোবাসাই—চিরকালীন মানে।
০৪ মে ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
