শারীরিক সুস্থ্যতা আগে দরকার, তার পর টাকা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
শরীর যদি ভালো না থাকে,
সবই যেন থেমে থাকে।
টাকা থাকলেও কি হবে বলো,
যদি নিঃশ্বাসেই লাগে জ্বালা চল।
হাসপাতালে টাকার গাদায়
জীবন কেনা যায় না দায়।
চোখে ধন, হাতে সোনা,
তবু ব্যথায় ভাঙে গলা।
ভোরের হাঁটা, বিশুদ্ধ পানি,
এই তো সুখের মূল বাণী।
চিকিৎসা নয়, চাই প্রতিরোধ,
তবেই হবে জীবনের মোদ।
খাওয়া-দাওয়া, ঘুমের ব্যালান্স,
এসবেই তো আছে চির ট্রান্স।
টাকা আসুক, যাবে সময়,
শরীর গেলে সবই ক্ষয়।
তাই বলি, আগে সুস্থ্য থাকো,
তারপর আয় রোজগারে ঝাঁপাও।
সুস্থ দেহে মিলবে ধন,
আর ধনে মিলবে জীবনের চির আনন্দ-মন।
তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
