রঙের রাজ্যে আমার বাস
লেখক: মোস্তফা জামাল গুমুজি
আমার প্রিয় রং যে সবুজ,
প্রকৃতির বুকেতে তারি ধূজ।
পাতার নাচে, ঘাসের ঘ্রাণে,
স্নিগ্ধতা দেয় প্রাণের টানে।
কিন্তু নীল? সে যে স্বপ্নের ছোঁয়া,
আকাশ-সমুদ্রে তারই মোহনা বয়ে যায়।
ভালোবাসি তাকে, মন চায় ডুবে,
যেমন চাঁদ ডোবে নদীর রূপে।
তবু আমি রঙের দুনিয়াতে থাকি,
প্রতিটি রঙকে নিজ গৃহে রাখি।
লাল যখন জ্বলে ভালোবাসায়,
হলুদ হাসে সকালের আলোয়।
কমলা দেয় গোধূলির গান,
বেগুনী আনে ভাবনার সন্ধ্যান।
কালোও যে প্রেমের গভীরতা,
সাদা বলে শান্তির কথা।
রঙের এই মহাযাত্রায়
আমি কেবল হৃদয় মেলাই।
সবুজ আমার প্রাণের ভাষা,
নীল আমার স্বপ্নে আঁকা আশা।
আর সব রঙও আছে সঠিক ঠাঁই,
কারণ জীবন এক ক্যানভাস– রঙেই ভাসাই।
তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
