অবস্থানের ওজন
লেখক: মোস্তফা জামাল গুমুজি
সবজি মাপার কাঁ’টায় বসে মা’ছি,
ওজনে চোরা কিছুই আসে না পাছে।
এক ছটাক এদিক-ওদিক, হাসির মতো,
বাজারের চোখে তা নেহাতই ছোট।
কিন্তু সোনার পাল্লায় যদি বসে সে,
তখন বদলে যায় হিসেবের খেসে।
এক চিমটি ভারেই উড়ে যায় দাম,
দশ-বিশ হাজার, যায় অযথা নাম।
তাই বলি, ওজন নয় আসল কথা,
আপনি কোথায় দাঁড়ান—সে বড় ব্যথা।
মানুষের দাম ওঠে-নামে সহজে না,
পরিবেশই গড়ে তোলে মূল্য বা ম্লানতা।
ভালোদের সাথে থাকো নিরবে,
সম্মানের আলো জ্বলে সে তরঙ্গে।
নিজেকে রাখো উত্তম পাশে,
মানের পাল্লা চড়ুক প্রতিদিন আশে।
কারণ মা’চিরও ওজন বদলে যায়,
যদি সে সঠিক যায়গায় ঠাঁই পায়।
তাই তোমার অবস্থান বেছে নাও,
সম্মান ও মর্যাদার পথে হেঁটে চলো চাও।
তারিখ: ২৫ এপ্রিল ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
