কোটিপতির কাঠামো
লেখক: মোস্তফা জামাল গুমুজি
নিজ শহর নয়, নিজ স্বপ্ন বদলাও আগে,
কমফোর্ট জোন ছেড়ে এসো দিগন্তের খোঁজে।
চাও যদি উঠতে আকাশছোঁয়া সিঁড়িতে,
তবে প্রশ্ন করো নিজেকে—কি চাই, কিভাবে, কবে?
নতুন শহরে নতুন আলো,
নতুন চ্যালেঞ্জে ভরে উঠুক কালো।
পাশে থাকুক জ্ঞানী, মার্জিত, সুশীল,
তাদের সঙ্গেই গড়ে তুলো সফলতার ফিল।
শরীর রাখো শক্ত, সাজাও সুন্দর পোশাক,
হাসিমুখেই হোক প্রতিটি পরিচয়ের খোলসাক।
কনফারেন্স, ক্যাফে, কিংবা ভার্চুয়াল ভুবন,
সেইখানে খুঁজে পাবে সফলতার বন্ধন।
স্কিল শিখো—হোক সেটা ভিডিও বা কোড,
নতুন কিছু শিখে করো নিজের ভিতর লোড।
তিন মাস, ছয় মাস কিংবা এক বছর,
দেখবে কেমন বদলে গেছে তোমার অন্তর।
বিনিয়োগ করো আগে নিজের মধ্যে,
জ্ঞান, স্বাস্থ্য, পোশাক—থাকুক প্রথম খরচের খাতে।
একটি স্কিল, একটি অভ্যাস—বদলে দেয় জীবন,
একটি লক্ষ্যই পারে গড়তে সম্রাটের চিন্তাধারার ধ্বনিন।
সঞ্চয় করো, অভিজ্ঞতা নাও,
ধাপে ধাপে এগিয়ে যাও।
ছোট এক ছিদ্র ডুবাতে পারে জাহাজ,
তেমনি ছোট এক অভ্যাসেও লুকিয়ে আছে ইতিহাস।
চাইলে পারো—এই পথই সঠিক,
আল্লাহর নাম নিয়ে শুরু করো আজই, ইনশাআল্লাহ তোমার ভবিষ্যৎ হবে দীপ্তিমান ও দীপ্তশিখ।
তারিখ: ১৬ এপ্রিল, ২০২৫ | বুধবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
