আটকে রাখা ভালোবাসা
লেখক: মোস্তফা জামাল গুমুজি
নারী— বাহিরে হাসি, ভেতরে ঝড়,
মনের আঙিনায় ফোটে ফুল, তবুও পড়ে অনাহোর।
তার চোখে জ্বলজ্বলে জলরেখা নেই,
তবু প্রতিটি নিঃশ্বাসে কষ্টের সুর বাজে একেই একেই।
ভালোবাসে সে— নিঃশব্দ নদীর মতো,
কিন্তু মুখে আনে না ভালোবাসার কথা।
সে ভয় পায়, হারাবার, ভুল বোঝার,
ভয় পায় হৃদয়ের গভীরতা অগ্রাহ্য হবে হয়তো সবার।
দরজার ওপারে জ্বলতে থাকে আগুন,
বাহিরে সে স্বাভাবিক, ব্যস্ত, হাসিমুখী এক জন।
কাজের মাঝে নিজেকে গুছিয়ে রাখে,
তবু হঠাৎ এক স্মৃতিতে ভেসে যায় — চুপচাপ কাঁদে, কেউ দেখে না তাকে।
ভালোবাসা আটকে রাখা নারীর যন্ত্রণা,
হয় নীরব, তীব্র, অথচ রঙহীন নয় তা।
সে জানে— যে হৃদয়ে তার নাম,
সে হয়তো কাছে আসবে না, কিংবা কখনোই বুঝবে না তার পুঞ্জিভূত ঘাম।
নারী তখন দ্বিধার দরিয়ায় ভাসে,
ভালোবাসা না বলা, আর আত্মমর্যাদা— দুই পাথরের মাঝে।
তার চোখে জমে ওঠে এক জলহীন কান্না,
যা অশ্রু নয়, এক চুপচাপ হাহাকারের পাষাণ ব্যাখ্যা।
সে চায় ছুঁতে, চায় ভালোবাসার ছায়া,
তবু নিজেই টেনে ধরে সীমারেখা,
তার শরীরের চেয়েও গভীর তার আত্মার বাসনা—
সে অপেক্ষা করে, সেই একজনের জন্য, যে ভালোবাসবে পূর্ণতা ও শ্রদ্ধা।
হাসিমুখে নারী আবার জীবন চালায়,
ভেতরে বয়ে চলে এক অজানা নদী, কেউ বোঝে না তার ব্যথার ঘ্রাণ।
তার প্রতিটি হাসির আড়ালে থাকে উচ্চারণহীন স্বীকারোক্তি—
“আমি তোমাকে ভালোবাসি… আমি শুধু চেয়েছিলাম একটু বোঝার শক্তি।”
কিন্তু যখন সম্মানের আলো নিভে যায়,
নারী ভালোবাসা ফিরিয়ে আনে বুকের গহীনে।
সে আবার হয় দূর্গ, হয় দীপ্ত, হয় একা,
ভালোবাসার অনলে পুড়ে, আবার নিজেই গড়ে নিজের আকাশ ছোঁওয়া এক ধ্বনি।
নারী কাউকে দোষ দেয় না—
ভালোবাসে নিঃশর্তে, কাঁদে নিঃশব্দে, গড়ে তোলে শক্তির প্রতিমা।
তার ভালোবাসা থেকে যায়— বাতাসে ছড়ানো এক সুবাসের মতো,
যা অদৃশ্য, কিন্তু হৃদয়ের গভীরে বাজে— গভীর, অমল, নিরবতাময় সত্যর মতো।
🗓️ ০৩ মে ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
