আমি কি তোমার বিরক্তির কারণ?
লেখক: মোস্তফা জামাল গুমুজি
তুমি কি আমাকে তোমার জীবন থেকে
মুছে ফেলতে চাও চিরতরে?
আমি কি এক ভুল সময়ের ছায়া,
না বলা কথার এক ক্লান্ত ভিতরে?
আমি কি তোমার বিরক্তির কারণ,
যার অস্তিত্বে ওঠে তোমার মন ক্লান্ত?
যার নামে চোখ ঘোরাও নীরবে,
কোনো উত্তরে রাখো না স্পন্দনান্ত।
তোমার নীরবতা প্রশ্নের চেয়ে বড়,
তোমার দুরত্ব—একটা ঠান্ডা শিকার।
যে পথ একসময় ছিল দু’জনার,
সে পথে আজ শুধু আমি হেঁটে হই হাহাকার।
মুছে ফেলো, যদি তাতেই শান্তি পাও,
ভুলে যাও, যদি তাতেই মুক্তি চাও।
কিন্তু জানবে, আমি ছিলাম একদিন,
তোমার হৃদি-পটের নরম কোণে বিন্দু বিন্দু স্নিগ্ধ ছায়ার চিহ্ন গিনে।
তারিখ: ২৬ এপ্রিল ২০২৫, শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
