ভালোবাসার আয়না
লেখক: মোস্তফা জামাল গুমুজি
নারী এক রহস্যরঙা ছায়া,
স্নেহে গড়া, অভিমানে গড়া মায়া।
সে যখন হাসে, জোছনায় ভরে চাঁদ,
সে যখন কাঁদে, ডুবে যায় দিনভর সাধ।
রাগ করে, ঝড়ে ওঠে, বলে “তুমি বুঝো না,”
কিন্তু অন্তরে থাকে, “আমার থেকে দূরে যেও না।”
পুরুষের ভালোবাসা পেলে সে হয় দীপ্তি,
না পেলে সে হয় নিঃশব্দ অস্থির প্রতীক্ষা নীপ্তি।
পুরুষ, তুমি তো সৃষ্টির শক্তিমান দান,
কেন তবে তার চোখের জল দেখেও থাকো নিঃপ্রাণ?
ভালোবাসা দাও, আঁচলে বেঁধে রাখো যত্নে,
দেখবে, সে নিজেকে তোমায় বিলিয়ে দেবে অনন্তে।
রাগ নয়, ভালোবাসায় জিতে নাও মন,
স্নেহে বলো—“তুমি আমার প্রেরণা, তুমি জীবন।”
নারী শুধু শরীর নয়, নয় কেবল মিষ্টি বাক্য,
সে এক সম্পূর্ণ ভুবন, ভালোবাসার স্বাক্ষ্য।
যদি ভালোবাসো, তাকে বুঝতে শেখো,
তার অভিমান, তার নীরবতা, তার চোখের ভাষা রেখো।
নারী এক আয়না—তুমি যেমন দেখাও তাকে,
সে তেমনই হয়ে উঠে তোমার প্রতিচ্ছবিতে।
২২ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
