সুস্থতাই সম্পদ
লেখক: মোস্তফা জামাল গুমুজি
অর্থের পাহাড় জমলেও যদি শরীরে না থাকে বল,
তবে সে পাহাড়ও নিছক বোঝা, জীবন যায় ভুলচুক চল।
গাড়ি-বাড়ি, দামি পোশাক—সবই তখন ফাঁকা,
যদি নিঃশ্বাস নিতে গিয়ে বুক ধরা পড়ে কাঁপা কাঁপা।
স্বর্ণমুকুট মাথায় থাকলেও,
যদি না জাগে প্রাণে আলো,
তবে সে রাজাও নিঃস্ব এক ভিখারি,
নেই সুখ, নেই শান্তি—আছে শুধু রোগের পিঁড়াপারি।
যে সুস্থ, সে ধনী, সে রাজা আপন ভাগ্যে,
আহারে তৃপ্তি, নিদ্রায় শান্তি, হাসে হৃদয় লাগে।
শরীরই যে মন্দির, আর স্বাস্থ্য তার পূজার ধ্যান,
সুস্থ জীবন মানেই এক অলংকার, এক স্বর্গীয় জ্ঞান।
অর্থ নয়, চাই সুস্থতা—চাই শান্ত প্রাণের গতি,
এই কথাটি হৃদয়ে রাখো, এটাই জীবনের সঠিক পুঁজি।
কারণ অসুস্থ দেহে টাকা খরচ হয় কেবলই ভয়,
আর সুস্থ জীবন দেয় খুশি, দেয় প্রতিদিন নতুন জয়।
তারিখ: ১৮ এপ্রিল, ২০২৫ | শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
