Posted on

সেক্রিফাইসের ক্লান্তি

লেখক: মোস্তফা জামাল গুমুজি

জীবনে খুব বেশি সেক্রিফাইস মানুষ হওয়ার চেষ্টায়
নিজেকে নিঃশেষ কোরো না।
একবার যদি কাছের মানুষ বুঝে যায়—
তুমি ছাড় দিতে জানো,
তবে সারাজীবন তোমাকেই ছাড়তে হবে
নিজের ইচ্ছে, নিজের মন, নিজের অস্তিত্ব!

তুমি নাকি বুঝতে পারো!
তুমি নাকি আলাদা!
তুমি না করো না!
তুমি নরম!
এই ‘তুমি’ বলেই
তাদের সুবিধা হয়,
তোমার ত্যাগকে তারা গ্রহণ করে অভ্যাসে।

কিন্তু কেউ কি ভাবে—
তুমিও তো মানুষ!
তোমারও তো চাওয়া থাকে,
তোমারও তো ইচ্ছে করে
কেউ একবার তোমার কাঁধে হাত রাখুক,
বলে— “তুমিও কেমন আছো?”

কিন্তু না—
তুমি শুধু বুঝতেই থাকো,
মেনে নিতে নিতে ক্লান্ত শরীরেও হাসো।
আর একসময় বুঝতে পারো—
তোমার সেক্রিফাইস গুলা
ছিলো শুধু ওদের স্বার্থের মঞ্চে মুখোশ।

অনেক তো হলো সবার খুশির জন্য বেঁচে থাকা—
এবার একটু নিজের দিকে তাকাও,
নিজেকে জিজ্ঞেস করো— “তুই কী চাস?”
নিজের ভালোটা খোঁজো,
নিজের ইচ্ছের পাশে দাঁড়াও।

দুনিয়া স্বার্থের,
এখানে সেক্রিফাইস মানে
নিজেকে সহজ করে দেওয়া
আর সস্তা হয়ে যাওয়া।
শেষমেশ দেখবে—
তুমি একাই দাঁড়িয়ে,
সবটা হারিয়ে।

তারিখ: ০৬ মে ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *