Posted on

প্রেমিকা

মোস্তফা জামাল গুমুজি

সবাই প্রেমে পড়ে, সবাই কাউকে ভালোবাসে।
কিন্তু সবাই “প্রেমিকা” হতে পারে না।
প্রেমিকা হওয়া মানে—
শুধু প্রেম দিবসে ফুল পাওয়া নয়,
ছবিতে ক্যাপশন জুড়ে দেওয়া নয়,
হাতে হাত রেখে হাঁটার মুহূর্ত নয়।

প্রেমিকা মানে—
একটি হৃদয়ের গভীর সংকেত বুঝে ফেলা,
হাসির আড়ালে ব্যথা খুঁজে পাওয়া।
যে বুঝে—একটি ‘আছি’-তে কতটা ক্লান্তি জমে,
যে জানে—পুরুষ কাঁদে না, তবুও কাঁদে ভেতরে ভেতরে।

তাদের নীরবতা বুঝতে লাগে হৃদয়ের কান,
চোখের চেয়ে গভীর চোখ, অনুভবের শক্তি।
যে নারী জানতে চায় না জোর করে,
শুধু পাশে থাকে—নীরবে, নিঃশব্দে।
জিজ্ঞাসা করে না, বলে—
“আজ একটু বেশি ক্লান্ত লাগছে তোমাকে…”

এই বাক্যেই গলে যায় পুরুষের জমে থাকা যন্ত্রণা,
ভেঙে পড়ে তার না বলা কষ্টের পাহাড়।
সে নারী তখন সত্যিকারের প্রেমিকা,
যে শুধু সুখের দিন চায় না,
চায় ভাঙা রাতের পাশে দাঁড়াতে।

সে জানে, তার ভালোবাসার মানুষ বলবে না কখনো,
“আমি ভেঙে পড়েছি, তুমি পাশে থাকো।”
তবুও সে পাশে থাকে, আগে থেকে,
নিরবে দাঁড়ানো ভালোবাসা হয়ে।

এই বোঝাপড়া গড়ে ওঠে না ছবির নিচে ক্যাপশনে,
না রোমান্টিক কথায়, না উপহার আদান-প্রদানে।
এটা আসে হৃদয়ের গভীর সংযোগ থেকে।

এইজন্যই বলা হয়—
সব নারী প্রেম করে,
কিন্তু সব নারী প্রেমিকা হয়ে উঠতে পারে না।
প্রেমিকা হওয়া মানে—
কথা না বলেও কাউকে ভালোবাসা।

০৪ মে ২০২৫, রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *