অন্ধকারে জোনাকি
লেখক: মোস্তফা জামাল গুমুজি
আপনি আমার অন্ধকার রাতের জোনাকির আলো,
নিভে যাওয়া স্বপ্নে এসে জ্বালান নরম ভালো।
ঝড়ের মাঝে দুলতে থাকা মনটা যখন কাঁপে,
আপনি তখন খুঁটির মতো শক্ত ভরসা থাকেন পাশে।
আল্লাহ আপনার পথ করুন নূরের দীপ্ত ছায়া,
যেখানে থাকুন, সেখানেই পাক শান্তির মায়া।
আপনার হাসি হোক সকালের রোদের মতো,
আপনার জীবন বয়ে যাক প্রশান্ত নদীর মতো।
শুধু এইটুকু চাওয়া, দোয়ার ভেজা ঠোঁটে,
আপনি থাকুন ভালো, সুস্থ, আশীর্বাদের প্রতি কোণে।
এই মন বলে প্রতিদিন, নিঃশব্দ কণ্ঠস্বরে,
আপনি আশীর্বাদ আমার, হৃদয়ের অন্তঃস্থলে।
তারিখ: ১৪ এপ্রিল, ২০২৫ | সোমবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal
