Posted on

নতুন ভোরের ইউনুস

লেখক: মোস্তফা জামাল গুমুজি

বিএনপি কাঁপে—কার ছায়ায়?
এক বৃদ্ধ—চশমা চোখে, ঠোঁটে নীরব জিজ্ঞাসায়।
কোনো দল নয়, তিনি একাই চলেন,
সত্য আর সাহসে বুকের পাঁজর খুলে বলেন।

নির্বাচনের মাঠে রাজা-উজির দৌড়,
কিন্তু তিনি রণ ছাড়েন নিরবতার ঢৌয়ে গড়।
না বিক্রি হন, না কেনেন ভোটের বাজারে,
জীবনভর গড়েছেন নাম, বিশ্বজয়ী সেই আচারে।

বিমান ভাড়া কমে, বাজারে পড়ে দাম,
কার ইশারায় এই বোধ? কেউ রাখে না নাম।
দলেরা ভাবছে—“এ তিনি কী করেন?”
কিন্তু জনতা বলছে—“এই তো যার পাশে লড়বো ধরেন!”

বিএনপি কি তবে ভয় পায় একজন মানুষকে?
যে নিজের নেই, পরিবারের কেউ আসেনি রাজপথে।
যার ডাকে জেগে ওঠে পরাধীন বিবেক,
যার চুপচাপ দাঁড়ানোতেও কাঁপে আস্ত এক শাসন লেক।

তিনি নেতা নন, তিনি বাতিঘর—
ভবিষ্যতের হাতে দেন সাহসের প্রহর।
তাঁর আসা মানেই দাগ কাটা হৃদি,
যেখানে স্রোতের বিপরীতে ভেসে চলে স্বাধীন প্রতিদিন।

না তিনি চাইেন ক্ষমতা, না রত্নভান্ডার,
শুধু স্বপ্ন দেখেন—জয় হোক দেশের, উঠুক আবার।
যে জাতি তাকে ঠুকছে, ভুলে গেছে কৃতজ্ঞতা,
তাদের চোখেই একদিন ফিরবে সেই গৌরবের সত্যতা।

তারিখ: ০৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *