Posted on

মানুষ

লেখক: মোস্তফা জামাল গুমুজি

শুরু মানে ঝলমলে এক নরম ভোর,
কথার ভিতরে লুকায় ভালোবাসার জোর।
দুজন মানুষের হৃদয়-ছোঁয়া ছায়া,
ভবিষ্যতের আঁচলে বুনে স্বপ্নের মায়া।

রাগ-অনুরাগের খেলায় সময় থামে,
নীরবতার ভিতরেও প্রেমের নাম রয়ে যায় মনে।
একটা মানুষ হয়ে ওঠে ‘আমার’—
সব কথার শেষ, চোখের ভাষার সার।

তবু কেমন করে হারিয়ে যায় সেই আলোর রেখা?
কারো মুখে ফুরায় শব্দ, কারো মনে জমে বেদনার দেখা।
ভালোবাসা তখন অস্ত্র হয় কথার মাঝে,
মায়া ভেঙে পড়ে, সম্পর্ক ঝরে যায় সাজে।

একজন স্বপ্ন বোনে, অপেক্ষায় থাকে চুপচাপ,
অন্যজন খোঁজে পালাবার পথ, সম্পর্ক রাখে কাঁধে চাপ।
শেষে বিষাদময় একা একটি মন,
বুঝে যায়, এই ভালোবাসা ছিল একতরফা অভিনয়ন।

আসা-যাওয়ার মাঝেই মানুষ খেলে খেলা,
ভালোবাসার নাম করে দেয় অবহেলার জ্বালা।
কি ভয়ংকর—এই মানুষ, যার হাসিতে বিষ,
যার মিষ্টি কথার ভিতরে লুকিয়ে থাকে নিষ্ঠুর নিঃশেষ।

তারিখ: ১০ এপ্রিল, ২০২৫ | বৃহস্পতিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *