Posted on

যে হারিয়ে গেলে ফেরে না আর

 

লেখক: মোস্তফা জামাল গুমুজি

পৃথিবী বদলায়, সময় পাল্টায়,
কিন্তু কিছু হৃদয়ের স্পর্শ বদলায় না, হারায়।
চায়ের বিল দেওয়া বন্ধুটি,
শূন্য পকেটে আপন হয়ে দাঁড়ায় যে নিঃশব্দে—
সে হারিয়ে গেলে কেবল স্মৃতির পাতায় রয়ে যায়।

যে ভালোবাসে নিঃস্বতায়,
দুর্দিনের মাঝে মাথায় রাখে আশার হাত—
তাকে হারানো মানে,
একটা পুরো আকাশ হারিয়ে ফেলার মতো কঠিন প্রভাত।

তোমার সুসময়ে যারা ভিড় করে পাশে,
তারা মৌমাছি, ফুলের ঘ্রাণে ছুটে আসে।
কিন্তু যারা ছায়া হয়ে থেকেছে ঝড়ের রাতে,
তাদেরই নাম হয় বন্ধু, প্রেমিক, কিংবা আত্মার সাথি প্রাতে।

একদিন ঘুম ভেঙে দেখবে,
তোমার হেঁটে আসা পথের ধারে কেউ নেই, কেবল ফাঁকা পড়ে আছে দিগন্ত।
তোমাকে ভালোবাসতো যে প্রাণভরে—
সে আছে, তবু নেই, সময়ের স্রোতে হারিয়ে গেছে দূর কোনো ভুবনে।

তোমার বুকের খালি জায়গা আর ভরবে না,
কারণ সেই শখের মানুষ হারিয়ে গেলে পৃথিবীও নিঃসঙ্গ মনে হয়।
কেউ থাকবে, ভালোবাসবে,
তবু ঠিক সেইভাবে নয়।

তাই সময় থাকতে চিনে নাও সেই মানুষটিকে,
যে ঝড় থামিয়ে দাঁড়ায় তোমার পাশে নিঃশর্ত বিশ্বাসে।
ভালোবাসো, আগলে রাখো,
কারণ সব কিছু রিপ্লেসেবল নয়—
কিছু মানুষ জীবনজুড়ে একটাই হয়।

তারিখ: ১২ এপ্রিল, ২০২৫ | শনিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *