Posted on

হাঁসির চেহারা

মোস্তফা জামাল গুমুজি

চোখে আছে চঞ্চল চাওয়া,
মুখে যেন দিগন্ত হাঁসা,
দাড়িতে ঢেউ, হাসিতে জোয়ার
চেনা মুখেও নতুন ভাষা।

সুট-প্যান্টে নীলের ছোঁয়া
ভরসার রঙে জ্বলছে মুখ,
হাসিটাতে লুকায় যেন
জীবনজয়ের শক্তির সুখ।

এই যে মুখে আলো ফুটে
মনটা যেন ভেসে চলে,
হাঁসি মানে সাহসের নাম
স্মিত এক মুখ শততলে।

হাসি পেলে ভয়ও হারে,
আলো মাখা ওই মুখটারে
চোখে রাখে দিন-রাত চুপে
মুগ্ধতা আর প্রেরণার রূপে।

০২ মে ২০২৫, শুক্রবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

-------বন্ধুকে জানিয়ে দাও