Posted on

গাজার পাশে বাংলাদেশ

লেখক: মোস্তফা জামাল গুমুজি

পুরো দেশটা ফিলিস্তিন, এক হৃদয়ে বাজে ব্যথা,
লাল-সবুজ ঝাণ্ডা উড়ায়, গাজার প্রতি মমতার কথা।
মার্চ ফর গাজা—পথ ছিল না শুধু পদচারণা,
ছিলো চোখের আগুন, হৃদয়ে লেখা এক মহাকাব্য গাথা।

একবার ভেবে দেখো তো, যদি ফিলিস্তিন হতো পাশের দেশ,
বাংলাদেশ কি চুপ থাকত? গর্জে উঠত আগুন বেশ।
সীমান্তে দাঁড়িয়ে বলত—“ভয় নেই ভাই, আমি আছি”,
ইসরাইলের মুখে থুথু ছুঁড়ে সত্যের গান গাইত আকাশে বাজি।

কারণ এই মাটির ছেলে, যুদ্ধ মানে না অনাহার,
এই দেশ বুক চিরে বের করে দেয় ন্যায়ের অগ্নিসংহার।
ভালোবাসায় গড়া এ জাতি, ঘৃণার দেয় জবাব প্রেমে,
তবু অন্যায়ের সামনে দাঁড়ায়, বজ্রের মতো কণ্ঠ তুলে।

স্যালুট বাংলাদেশ! তোমার পথে হাঁটে ইতিহাস,
তুমি দেখালে—গাজা দূরে নয়, ভাইয়ের রক্তে একটাই নিশ্বাস।
মার্চ ফর গাজা শুধু এক মিছিল নয়, এক বিপ্লবের নাম,
বাংলার হৃদয়ে লেখা, ফিলিস্তিনের স্বাধীনতার জয়গান।

তারিখ: ১৩ এপ্রিল, ২০২৫ | রবিবার
#gumuji #গুমুজী #godsgamelook #icchapurun #mostofajamal

——-বন্ধুকে জানিয়ে দাও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *